আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কর্তৃক যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে"জুলাই শহিদ দিবস-২০২৬" পালন করা হয়।
বৃহস্পতিবার বিকাল ১৬:০০ ঘটিকায় জুলাই আন্দোলনে সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালন-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। অত:পর জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজের উপদেষ্টা ও আগরতলা সরকারি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: অনুপ সাহা, ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল-এর রেজিস্টার-কাম-সেক্রেটারি ডাঃ ভোলানাথ সাহা, আরশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যমের কর্ণধার শান্তনু শর্মা, প্রথম সচিব ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা জনাব শরীফ আহমেদ প্রমুখ।
সহকারী হাইকমিশনার জনাব হাসান আল্ বাশার আবুল উলায়ী তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশের কল্যাণে আত্মত্যাগকারী সকল বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরবর্তীতে জুলাই আন্দোলনের সকল আত্মত্যাগকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই জুলাই, ২০২৬

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
