আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বকেয়া বিলের দাবিতে শুক্রবার থেকে ধর্মঘটে বিদ্যুৎ নিগমের ঠিকাদাররাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    বকেয়া বিলের দাবিতে  ধর্মঘটে যাচ্ছেন বিদ্যুৎ নিগমের ঠিকাদাররা। গত বছরের বিল এখনও পাননি বিদ্যুৎ নিগমের ঠিকাদাররা। নিগমের এম ডি দুর্ব্যবহার করছেন। বিল স্যাংশন করছেন না। মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী , মুখ্য সচিবকে এই বিষয়ে জানিয়েও কিছু হচ্ছে না। এই অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্যে ধর্মঘটের ডাক দিয়েছে TSECL  কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।

    শুক্রবার থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। প্রথম পর্বে আগরতলা সারক্যাল ওয়ানে ধর্মঘট করা হবে। তারপর সারা রাজ্যের ঠিকাদারদের সঙ্গে বৈঠক করে রাজ্য জুড়ে ধর্মঘটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধর্মঘটের জন্যে গ্রাহকদের যে সমস্যায় পড়তে হবে তার জন্যে দুঃখ প্রকাশ করেন TSECL  কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এর সদস্যরা। তাদের বক্তব্য, নিরুপায় হয়েই এই ধর্মঘটে যেতে হচ্ছে। এক বছর ধরে বিল পাচ্ছেন না। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে পারছেননা। এক এক জন ২০ লাখ , ৩০ লাখ , ৫০ লাখ করে টাকা পাওনা। অথচ চিকিৎসার জন্যে ২/৩ লাখ টাকা চাওয়া হলেও এম ডি দেননা। তিনি তার পছন্দের কয়েক জনকে বিল পাইয়ে দেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘটে যাচ্ছেন বলে জানান। দপ্তর এখন কোনো পদক্ষেপ নেয়কিনা সেটাই দেখার।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৬ই জুলাই ২০২৬


     

    3/related/default