নিজস্ব প্রতিনিধিঃ
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার
আগরতলা টাউন হলে রাজ্যস্তরের এক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা
দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা
জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর
বিশাল কুমার সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মাদকাসক্তি প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং যুব
সমাজকে মাদকের কুফল সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।তার
ভেতর রয়েছে বিতর্ক সভা। পাশাপাশি স্লোগান কম্পিটিশন, পোস্টার কম্পিটিশন,ডিবেট কম্পিটিশন,
বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট আন্ডার এন এম বি এ - দের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজকর্মী,
ছাত্র-ছাত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনমতে ক্ষমা
করা হবে না। মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সরকার কাজ করছে
বলেই রাজ্যের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ধরা পড়ছে। শিশু বিবাহ রুধে সরকার কাজ করে
চলেছে। গত বছর আগের বছরের তুলনায় ১০৪% মাদব দ্রব্য উদ্ধার হয়েছে। গত বছরে প্রায়
১৬০০ কোটি টাকার মাদক দ্রব্য আটক করা হয়েছে।
পাশাপাশি এনডিপিএস মামলায় আটক করার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে রাজ্যকে শুধু মাদক প্রচারের করিডর হিসেবে ব্যবহার করা হত কিন্তু বর্তমানে
গ্রাহক হিসাবে রাজ্যের যুবসমাজকে দেখা হচ্ছে ফলে আরো সতর্ক থাকতে হবে। রাজ্য সরকার
নেশা মুক্ত কেন্দ্র বৃদ্ধি করে চলেছে। ছেলে মেয়েদের যত মাঠের সঙ্গে যুক্ত রাখা যাবে
ততই নেশা মুক্ত ত্রিপুরা গড়া যাবে।এ ব্যাপারে মা বাবাদের দায়িত্ব নিতে হবে বলে তিনি
জানান।
akb tv news
02.07.2026

