আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইসরোকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণনকে এই মেল করা হয়েছে। সঙ্গে সঙ্গে সতর্ক পুলিশ। দ্রুত বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে।ইসরোর সদর দপ্তরে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও কোথাও থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেই সঙ্গেই খতিয়ে দেখা হচ্ছে মেলের প্রেরকের হালহকিকত। এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না যে, হয়তো ওই হুমকি-মেল বিদেশ থেকে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সম্ভাবনাই। তবে আপাতত ওই ইমেলকে ‘ভুয়ো’ বলেই চিহ্নিত করেছেন তদন্তকারীরা। এদিন দুপুরে মেল আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খালি করা হয় বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর সদর দপ্তর। যদিও শেষপর্যন্ত কিছু না মেলায় উত্তেজনার প্রশমন ঘটে। 






    akb tv news 

    02.07.2026

     


    3/related/default