আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা প্রেস ক্লাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির উপলক্ষে রক্তের নমুনা সংগ্রহ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

     আগরতলা প্রেস ক্লাব এবং আইএলএস হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উপলক্ষে বুধবার সকালে আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে রক্তের নমুনা সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক এবং আমন্ত্রিত অংশগ্রহণকারীরা রক্তের নমুনা দেন। সংগৃহীত নমুনার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করবেন আইএলএস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।আয়োজকদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবারও একই সময়ে রক্তের নমুনা সংগ্রহের কাজ চলবে।২৫ জুলাই সকাল ১১টা থেকে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে মূল স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেখানে আইএলএস হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করবেন।






    akb tv news 

    22.07.2026

    3/related/default