আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা রেল স্টেশনে প্রচুর সংখ্যক মাদক দ্রব্য সহ আটক এক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্যের অন্যতম বড় মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশন থেকে প্রায় ৬.৫৪ কোটি টাকা মূল্যের কোডিনযুক্ত নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টিলিজেন্স (ডিআরআই)। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিরানিয়া কাণ্ডের ঘটনা এখনো তাজা। এই অবস্থায় ফের এবার শুধু স্টেশন পাল্টেছে। জিরানিয়ার পরিবর্তে এবার সরাসরি আগরতলা রেলস্টেশন । এর আগেও অবশ্য আগরতলা রেলস্টেশনে মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। তবে এই বিশাল পরিমাণ মাদক টানা অভিযান শেষে বৃহস্পতিবার ফের আটক করা হয়েছে আগরতলা রেলস্টেশন থেকে। ডিআরআই সূত্রে জানা গেছে, কাটিহার থেকে আগরতলাগামী একটি রেল পার্সেল ভ্যানে সাধারণ মালামালের আড়ালে বিপুল পরিমাণ কফ সিরাপ পাচারের চেষ্টা করা হচ্ছিল। ২৫ জুন বুকিং হওয়া পার্সেলটি ৩০ জুন আগরতলা রেলস্টেশনে পৌঁছায়। নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ১লা জুলাই  ডিআরআই-এর আগরতলা আঞ্চলিক ইউনিটের নেতৃত্বে আরপিএফ, এসআইবি, আরপিএসএফ, আসাম রাইফেলস এবং রেল কর্তৃপক্ষের যৌথ অভিযানে পার্সেল ভ্যানটি তল্লাশি করা হয়। তল্লাশিতে মোট ৮৯টি লোহার ড্রাম পরীক্ষা করে দেখা যায়, এর মধ্যে ৯টিতে শুধুমাত্র সাদা রঙের গুঁড়ো থাকলেও বাকি ৮০টি ড্রামের ভিতরে একই ধরনের গুঁড়োর আড়ালে লুকিয়ে রাখা ছিল ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ৫৫ হাজার ৬২৬ বোতল এসকফ ও ফেয়ারডিল ব্র্যান্ডের কোডিনযুক্ত কফ সিরাপ। টানা রাতভর গণনা ও জব্দের প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকাল প্রায় ৭টায় অভিযান শেষ হয়। অভিযানের সময় আগরতলার বি.কে. এন্টারপ্রাইজের ম্যানেজার ৩৪ বছর বয়সি সুব্রত দেবকে গ্রেফতার করা হয়। তিনি খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত বাথাখা গ্রামের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তিনি স্টেশনে ওই চালান গ্রহণ করতে এসেছিলেন। ডিআরআই জানিয়েছে, রেল নথি অনুযায়ী চালানটি কাটিহার থেকে আগরতলার চন্দন বর্মন নামে এক প্রেরকের নামে বুক করা হয়েছিল। ঘটনায় প্রাসঙ্গিক আইনে মামলা রুজু করে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও মূল চক্রকে শনাক্ত করতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ডিআরআই। দেখার বিষয় এ কান্ডে মুল চক্রকে জালে তুলতে পারে কি না তদন্তকারী প্রশাসনিক আধিকারিকরা। নতুবা এই ইস্যুতে ফের যে বিরোধীরা সরকারকে তোপ দাগাবে তা কি আর বলার অপেক্ষা রাখে।






    akb tv news 

    02.07.2026

     

    3/related/default