নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার গুরুত্ব
সহকারে কাজ করে চলেছে। বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন
গড়করির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের পরে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বৈঠকে রাজ্যের জাতীয় সড়কগুলির চলমান নির্মাণ কাজের অগ্রগতি,
বিভিন্ন সড়ক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের
বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলকে
জাতীয় প্রবৃদ্ধির কাঠামোর সাথে একীভূত করতে এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সুস্থায়ী
ও সাশ্রয়ী মহাসড়ক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছে।
akb tv news
01.07.2026

