নিজস্ব প্রতিনিধি,
প্রাক্তন মুখ্যমন্ত্রী একের পর এক ভুল কথা বার্তা বলছেন। শুক্রবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি আরও বলেন ১৯৭৭ – ৭৮ সাল যদি স্মরণ করা হয় তবে দেখা যায় যে জনগণের ইচ্ছায় সরকার আসতে পারে নি। কংগ্রেসের সাথে এবং তৎকালীন সময় যে সকল সংগঠন হয়েছিল তাদের সাথে যুক্ত হয়ে ছল ছাতুরি করে তারা ক্ষমতায় এসেছে। এর আগেও রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে বাম্ফ্রট রাজ্যে সরকার গঠন করে। এখন বসে আছেন। কোন ইস্যু নেই। এখন তারা যা খুশি তা বলছে । নাম না করে এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিত করেন এর আগেও বলতে শোনা গেছে সবাইকে উগ্রতা মাথায় নিয়ে বেরিয়ে পড়তে হবে। তিনি প্রশ্ন করেন এগুলো কিসের ইঙ্গিত ? এগুলোকে আইনে মান্যতা দেয় না। এগুলো অন্যায়। এত দিন রাজ্য চালনার ফলে তারা যদি এধরনের কথা বলে … আসলে তারা জনগণকে উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ ধরনের কথাবার্তাকে ধিক্কার জানান তিনি। এদিন তিনি বলেন বামেদের শাসনে রাজ্যে উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল। এভাবেই তারা দীর্ঘ বছর রাজ্য শাসন করে গেছে। আর বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উগ্রবাদীদের একটা স্ত্রীম লাইনে আনার কাজ করা হয়েছে। এখানেই বামেদের সাথে এই সরকারের পার্থক্য।
akb tv news
14.08.2026

