ডেইলি দেশের কথা পত্রিকার ৪৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার পত্রিকার অফিসের হল ঘরে রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার , দলের বরিষ্ঠ নেত্রী রমা দাস অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে উপস্থিত বাম নেতৃত্ব রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান রক্তদান, মরণোত্তর দেহ দান ও চক্ষুদানের মত অনুষ্ঠান আগে আরো বেশি পরিমাণে করা হলেও বর্তমানে এর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে সরকার যদি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাহলে এই ধরনের কর্মসূচি বৃদ্ধি পাবে। কারণ মানুষের আত্মিক মেলবন্ধন দানের মধ্য দিয়েই গড়ে ওঠে। তিনি এই উদ্যোগের জন্যে দেশের কথা কতৃপক্ষের প্রশংসা করেন।
তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান। সেই সঙ্গে এই ধরণের কর্মসূচিতে ব্যাপকতা আনার জন্যে সবাইকে নিয়ে সরকারকে ভূমিকা নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৪ই আগস্ট ২০২৬



.jpeg)



.jpeg)


.jpeg)