আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “জীবনে কৌতুহল বাঁচিয়ে রাখো''।।প্রধানমন্ত্রীর পরামর্শ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার আইআইটি দিল্লির সমাবর্তনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রজন্মকে দিলেন জীবনের পাঠ। শেখালেন, পরীক্ষায় সিলেবাসের প্রশ্ন আসলেও, জীবনে কিন্তু আউট অব সিলেবাস প্রশ্ন আসতে পারে। প্রধানমন্ত্রীর পরামর্শ, “জীবনে কৌতুহল বাঁচিয়ে রাখো। শেখার ইচ্ছা সবসময় জাগ্রত রাখো”। দেশবাসীর বিশ্বাস রয়েছে নতুন প্রজন্মের উপরে। এই ভরসাও দেন তিনি। দিল্লি আইআইটি-র ৫৭ তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে আইআইটি পড়ুয়াদের শিক্ষক ও শিক্ষা কর্মীদের ধন্যবাদ জানাতে বলেন প্রধানমন্ত্রী। মেধাবী ছাত্রদের গোল্ড মেডেল পরিয়ে দেন। এরপর উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে বলেন, “আজ অনেক পড়ুয়া গোল্ড মেডেল পেয়েছে। যদি আরও কয়েকজন মেয়ে থাকত, তবে আরও ভালো হত। আজ তোমাদের মা-বাবারা যতটা গর্বিত, আমিও তোমাদের সকলকে নিয়ে গর্বিত বোধ করছি।”পড়াশোনার একটা অধ্যায় শেষ করে যেহেতু আরও বৃহত্তর জগতে পা রাখতে চলেছে পড়ুয়ারা, তাদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যে বিষয়গুলি কোনও ভাবনাচিন্তা না করেই গ্রহণ করা হয়, সেগুলিকে পরীক্ষা করো। প্রশ্ন করো। সবথেকে গুরুত্বপূর্ণ, এর উত্তর খোঁজার সাহস রাখো।”পড়ুয়াদের তাদের জীবন সম্পূর্ণ উপভোগ করতে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভবিষ্যতে যেহেতু তোমাদের দায়িত্ব বাড়বে, এই যাত্রা সুখকর স্মৃতি হয়ে থাকবে। তোমরা যে জগতে পা রাখতে চলেছো, তা বদলাতে থাকবে। প্রযুক্তি, শিল্প,  এমনকী বৈশ্বিক শক্তির অঙ্কও বদলাচ্ছে দ্রুত, তাই আগামী ২০-৩০ বছর পর কী হবে, তা বলা অসম্ভব। তবে একটা স্কিল সবসময় গুরুত্বপূর্ণ থাকবে, তা হল শেখা। যারা শিখবে, তারা সফল হবে।”দেশের স্টার্টআপ উদ্যোগে বর্তমান যুব প্রজন্মের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “তোমাদের মত যুবক-যুবতীরাই, এই প্রজন্মই দেশের স্টার্টআপ উদ্যোগকে রূপ দিয়েছে। যদি একটা ইন্সটিটিউট এত কিছু সাফল্য অর্জন করতে পারে, তাহলে ভাবুন গোটা দেশের কী ক্ষমতা রয়েছে।”

     




    akb tv news 

    08.08.2026


    3/related/default