আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যুব সমাজকে নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সোশ্যাল মিডিয়ায় ফের যুব সমাজকে নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যন্তর মন্তরে বিক্ষোভের সময় তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী। শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, তাদের শাস্তি, দীর্ঘ আইনি প্রক্রিয়া বা সামাজিকভাবে হেনস্থা না করে বরং সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত।এদিন ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যন্তর মন্তরে যা ঘটেছে, তা শুধু দেশ নয়, গোটা বিশ্ব দেখেছে। তাঁর কথায়, “শুধু আমিই নই, আমার প্রয়াত মা-ও অত্যন্ত আপত্তিকর ভাষার শিকার হয়েছেন। এ ধরনের ভাষার কোনও সভ্য সমাজে স্থান নেই।”এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার উল্লেখ করে মোদী বলেন, বিশেষ করে তরুণীদের মুখে এমন ভাষা শুনে অনেকেই মর্মাহত হয়েছেন। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, তরুণরা ভুল করতেই পারে এবং তাদের সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, “এই তরুণদের আপন করে নেওয়ার এবং সঠিক পথ দেখানোর এটাই সময়। তারা বিপথে পরিচালিত হয়েছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব।”

     





    akb tv news 

    01.08.2026

    3/related/default