আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মাসের প্রথম দিন স্বস্তিতে হোটেল, রেস্তরাঁ ও ছোট খাবার ব্যবসায়ীদের। এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় এক ধাক্কায় ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২০৯ টাকা। এরফলে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াল ২৮৭২ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই নয়া দাম কার্যকর হয়। এই নিয়ে পরপর দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমল।এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। এবার আরও ২০৯ টাকা দাম কমল। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম এখনও কমানো হয়নি। মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর এই দাম নির্ভর করে। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। 

     

     




    akb tv news 

    01.08.2026


    3/related/default