আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভুমিকম্পে কাঁপল লাদাখের পাথুরে অঞ্চল।। ক্ষয়ক্ষতির খবর নেই।।AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার সকালে ভুমিকম্পে কেঁপে উঠল লাদাখের পাথুরে অঞ্চল।এই সময় অধিকাংশ মানুষ ঘুমেই ছিল। এদিন লাদাখের লেহ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল  ৫.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এদিন সকাল ৬:০৫ নাগাদ এই কম্পন অনুভূত হয় লেহ-তে। ভূগর্ভস্থ মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।সোশ্যাল মিডিয়া এক্স (X)-এ একটি বার্তা দিয়ে এনসিএস জানিয়েছে, কম্পনের সময়সীমা ছিল সকাল ৬:০৫:১৫ সেকেন্ড। এর ভৌগোলিক অবস্থান ছিল ৩৬.৮৮১ উত্তর অক্ষাংশ এবং ৭৪.৪০২ পূর্ব দ্রাঘিমাংশ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভুমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে, গভীর অঞ্চলের ভূমিকম্পের চেয়ে অগভীর বা কম গভীরতার  ভূমিকম্প বেশি বিপজ্জনক হয়। অগভীর ভূমিকম্পের ক্ষেত্রে ভূগর্ভস্থ তরঙ্গকে ভূপৃষ্ঠে পৌঁছাতে কম দূরত্ব অতিক্রম করতে হয়, যার ফলে তীব্র ঝাঁকুনির হয় এবং এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা অনেক বেড়ে যায়।সাধারণত ভূ-পৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার নিচ পর্যন্ত যে কোনও স্থানে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, যাকে অগভীর, মধ্যবর্তী এবং গভীর—এই তিনটি অঞ্চলে ভাগ করা হয়। তবে কম গভীরতা হওয়া সত্ত্বেও এবারের ভূমিকম্পে লেহ অঞ্চলে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। তবে এক্ষেত্রে সতর্ক রয়েছে প্রশাসন। 








    akb tv news 

    13.08.2026

     


    ছবি-নেট থেকে সংগৃহীত  


    3/related/default