আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার কিউবা বিপ্লবের মহান নেতা ও প্রাক্তন রাষ্ট্রনেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী।  এই উপলক্ষে এদিন আগরতলায় শ্রদ্ধা নিবেদন করল সিপিআইএম নেতৃত্ব। এদিন দলের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃবৃন্দ।ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবা বিপ্লবের অন্যতম প্রধান নেতা। ১৯৫৯ সালে তাঁর নেতৃত্বে কিউবার বিপ্লবী আন্দোলন সফল হয় এবং পরবর্তীকালে তিনি দীর্ঘদিন দেশের নেতৃত্ব দেন। সমাজতন্ত্র ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম আন্তর্জাতিক প্রতীক হিসেবে তিনি পরিচিত ছিলেন।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউর সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী, রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব।







    akb tv news 

    13.08.2026



    3/related/default