নিজস্ব প্রতিনিধিঃ
অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি (সেন্ট্রাল জোন)-এর উদ্যোগে শনিবার নরসিংগড় ব্লাইন্ড স্কুলে এক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসিক বিকাশ, একাগ্রতা ও কৌশলগত চিন্তাভাবনা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এদিনের প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
akb tv news
01.08.2026

