নিজস্ব প্রতিনিধিঃ
একটি গুরুত্বপূর্ণ আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।ফাঁসির
বদলে কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার আর্জি খারিজ করেছে সুপ্রিম
কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যন্ত্রণা কমানো এবং তাঁর
মর্যাদা রক্ষার জন্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনও বিকল্প পদ্ধতি চালু করা হবে না। সেক্ষেত্রে,
আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকল। সম্প্রতি,
আইনজীবী ঋষি মালহোত্রা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই মামলায়
মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতিতে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি করে মৃত্যুদণ্ড,
ইলেকট্রিক চেয়ার-এর মত কম যন্ত্রণাদায়ক পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই
সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। এই জনস্বার্থ মামলার
আবেদনে দাবি করা হয়েছিল, ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক, অমানবিক এবং নিষ্ঠুর। তাই
CrPC-র ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণা
করা হোক। পাশাপাশি, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে
মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানানো হয়েছিল। আবেদনে আরও দাবি
করা হয়, ফাঁসির পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে প্রায় ৪০ মিনিট সময় লাগতে পারে। অন্যদিকে,
গুলি করে বা প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে প্রায় ৫ মিনিটের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন
করা সম্ভব। আইনজীবী মালহোত্রা রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবেরও উল্লেখ করেন। সেখানে বলা
হয়েছে, যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেখানে যতটা সম্ভব কম যন্ত্রণা দিয়ে তা কার্যকর
করা উচিত।
akb tv news
18.08.2026
ছবি-নেট থেকে সংগৃহিত।

