আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাঞ্চনপুর থানার ওসি'র বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ।। ন্যায় বিচারের দাবিতে সরব অভিযোগকারিণী।।AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধিঃ  

    কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ তথা ওসি শ্রীকান্ত রুদ্র পালের বিরুদ্ধে থানার ভিতরে এক মহিলাকে যৌন হয়রানি, অশালীন ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারী মহিলা কাঞ্চনপুর থানাধীন রাধামাধবপুর বড়হালদি গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, একটি বিষয় নিয়ে থানায় গেলে থানার ভিতরে কর্তব্যরত ওসি শ্রীকান্ত রুদ্র পাল তাঁর সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অশালীন আচরণ করেন। অভিযোগ, ওই সময় তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা ব্যবহার করার পাশাপাশি যৌন হয়রানিমূলক আচরণ করা হয়। অভিযোগকারিণীর দাবি, একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের এমন আচরণে তিনি চরমভাবে অপমানিত, মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন বোধ করেন। থানার মত একটি নিরাপদ ও সুরক্ষিত স্থানে একজন মহিলার সঙ্গে এমন আচরণের অভিযোগ ঘির স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও দায়িত্ববোধ নিয়ে। ঘটনার পর ন্যায় বিচারের দাবিতে সরব হন অভিযোগকারিণী। জানা গেছে, তিনি বিষয়টি লিখিতভাবে মহিলা কমিশন, পুলিশের মহাপরিচালক, কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক এবং উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের কাছে জানিয়েছেন। অভিযোগে তিনি ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগটি যেহেতু থানার ভিতরে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে, তাই তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওসি শ্রীকান্ত রুদ্র পাল বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।

     

     






    akb tv news 

    18.08.2026

    3/related/default