আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিক্ষার মাধ্যমেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।।মন্ত্রী বিকাশ দেববর্মা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন  এলাকায় ৫০ আসন বিশিষ্ট নতুন অত্যাধুনিক জনজাতি ছাত্রাবাসের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি এদিন তিনি জনজাতি ছাত্রী হোস্টেলও ঘুরে দেখেন এবং সেখানে থাকা ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিকাঠামোর বিষয়ে খোঁজ খবর নেন।পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক এন. এস. চাকমা, কুমারঘাট মহকুমা বর্ডিং হাউজিং কমিটির চেয়ারম্যান রাজমালা দেববর্মা ও ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।প্রথমে ৫০ আসন বিশিষ্ট নতুন জনজাতি ছাত্রাবাস নির্মাণের জন্য বরাদ্দ জায়গাটি পরিদর্শন করেন মন্ত্রী। ছাত্রাবাসের পরিকাঠামো, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে  আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।এরপর জনজাতি ছাত্রী হোস্টেলে গিয়ে আবাসনের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। ছাত্রীদের থাকা, খাওয়া, পানীয় জল-সহ বিভিন্ন  পরিকাঠামোগত সুবিধা ঠিকঠাক রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। বিশেষ করে হোস্টেলে ছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা এবং খাদ্যতালিকা নিয়েও খোঁজখবর নেন মন্ত্রী।পরিদর্শন শেষে বিকাশ দেববর্মা বলেন, “কোনও জাতি বা সম্প্রদায়ের উন্নয়ন শিক্ষা ছাড়া সম্ভব নয়। শিক্ষার মাধ্যমেই একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষার সুযোগের আওতায় এনে শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য।‘’হোস্টেলে থেকে  যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তাদের কোনও ধরনের সমস্যা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখার উপরও গুরুত্ব দেন তিনি। ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হোস্টেলগুলির পরিকাঠামোগত উন্নয়নেও দফতর প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানান মন্ত্রী।

     





    akb tv news 

    18.08.2026


    3/related/default