আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কমনওয়েলথ গেমসে ত্রিপুরার মেয়ে অস্মিতা দে'র স্বর্ণজয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা জারি রয়েছে। জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনার পদক জিতলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তিনি কানাডার হেইডি কোয়াচকে ২-১ ব্যবধানে পরাজিত করে দেশের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক যোগ করেন।হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভরা ফাইনালে অস্মিতা শুরু থেকেই অসাধারণ ধৈর্য, কৌশলগত দক্ষতা এবং রক্ষণাত্মক নৈপুণ্যের পরিচয় দেন। নির্ণায়ক মুহূর্তে স্নায়ুর চাপ সামলে গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে তিনি জয়ের মুকুট নিজের করে নেন।গ্লাসগোতে ভারতের ক্রমবর্ধমান পদকসংখ্যায় এই স্বর্ণপদক গুরুত্বপূর্ণ সংযোজন। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় জুডোর ধারাবাহিক অগ্রগতিরও প্রমাণ দিলেন অস্মিতা।তাঁর এই সাফল্য গ্লাসগোয় ভারতীয় দলের জন্য আরও একটি গৌরবময় মুহূর্ত এনে দিয়েছে। অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে গোটা রাজ্য জুড়ে আনন্দের আবহ। তাঁর এই কৃতিত্বে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, গতকাল আমি যখন দক্ষিন জেলা থেকে আসছিলাম তখনি এই খবরটি পেয়েছি। আমি অস্মিতা দে’কে আগেই জানতাম চিনতাম।তাকে কিন্তু আমি শুভেচ্ছাও দিয়েছিলাম। তাকে দেখে এখন অনেকে শিখবে বলে তিনি জানান।  






    akb tv news 

    01.08.2026

    3/related/default