নিজস্ব প্রতিনিধিঃ
চলমান সংঘ এলাকার পুকুর সংস্কারের কাজে কিছু সমস্যা থাকায় শনিবার সেই এলাকা
পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না
দত্ত, চলমান সংঘ ক্লাবের কর্মকর্তা তথা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান
সঞ্জয় পাল সহ এলাকাবাসী।উল্লেখ্য, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই পুকুরটি সংস্কার
করা হচ্ছে। সংস্কার করতে গিয়ে পুকুর পাড়ের একটি বাড়ি বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধার
সৃষ্টি করছিল। তাদের বক্তব্য ছিল সেদিকে একটি গেইট রাখতে হবে। নিরাপত্তা সহ অন্যরা
বিবেচনা করে এদিন মেয়র স্পষ্ট জানিয়ে দেয় সেখানে গেইট রাখা যাবে না। পাশাপাশি
এদিন মেয়র স্পষ্ট ভাষায় বলেন, উন্নয়নের কাজে কোন ধরনের বাধা বরদাস্ত করা হবে না।
সরকারি কাজে কোন প্রতিষ্ঠান, ব্যক্তি বা রাজনৈতিক দলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
চলমান সংঘের একটি ক্লাবঘর ছিল উন্নয়নের স্বার্থে তারা সেটি সরিয়ে নেওয়ায় তাদেরকে
ধন্যবাদ জানান মেয়র।
akb tv news
22.08.2026

