আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় তিনি বলেন জীবনে  কোনও দিন শর্টকাট নিও না। কারন শর্টকাট জীবনকে আরও সংক্ষিপ্ত করে দিতে পারে। বুধবার একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রিলপ্রেমী জেন জি’দের এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্টারনেটের যুগে রিলের নেশায় আসক্ত তরুণ-তরুণীরা। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয়, চলে যায় প্রাণও। সেই প্রসঙ্গও উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “রেলস্টেশনে অনেকে ফুটব্রিজের উপর দিয়ে না গিয়ে রেললাইন পার হয়ে যান, কারণ তাঁরা মনে করেন এটিই গন্তব্যে পৌঁছানোর দ্রুততম উপায়। যার ফলাফল অনেকক্ষেত্রই হয় ভয়াবহ। এটিই জীবনের বড় শিক্ষা।” মোদির কথায়, “শর্টকাট আপনার জীবনকে সংক্ষিপ্ত করে দিতে পারে।” তাই সেই পথ বর্জন করে অর্থবহ পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তরুণ-তরুণীদের তিনি এমন ‘ইনফ্লুয়েন্সার’দের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যাঁরা ভুল পথে চালিত করার চেষ্টা করেন। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ‘ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস’ প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি তরুণদের বইটি পড়ার আহ্বান জানিয়েছেন।

     



    akb tv news 

    12.08.2026

    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default