আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেন্দ্র ও সিবিআইয়ের কাছে জবাব তলব শীর্ষ আদালতের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বলা যায় একটি মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের ‘ককরোচ’ মন্তব্য ঝড় তুলেছিল গোটা দেশে। আর সেই শব্দকে অস্ত্র করেই দেশে জন্ম নিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। এই ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় এক জনস্বার্থ মামল। সেই মামলায় মঙ্গলবার কেন্দ্র ও সিবিআইয়ের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত। ওই জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, আদালতের কার্যক্রমের ভিডিও চালাকির সঙ্গে সম্পাদনা করে এবং মন্তব্যটি অর্থ বিকৃত করে তা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা হয়েছে। অথচ বাস্তবে প্রধান বিচারপতির মন্তব্যের উদ্দেশ্য এমন ছিল না। প্রসঙ্গত, গোটা ঘটনার সূত্রপাত হয় গত ১৫ই মে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চে  দিল্লি হাই কোর্টের একটি মামলার শুনানি চলছিল। সেখানেই প্রধান বিচারপতি আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার ও ওকালতির মানের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেখানেই ভুয়ো আইনজীবীদের উদ্দেশে ‘ককরোচ’ বা আরশোলা শব্দটি ব্যবহার করেন। তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে যুব সমাজকে খেপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। সেখান থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। যা পরে নিট প্রশ্ন ফাঁসে জেন জি প্রজন্মের প্রতিবাদকে নেতৃত্ব দেয়।এই ইস্যুতেই শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজা চৌধুরী নামে এক আইনজীবী। আদালতকে তিনি বলেন, ১৫ই মে-র পর থেকে আদালতের কার্যবিবরণীর নির্বাচিত কিছু অংশ সম্পাদনা করে শেয়ার করার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আদালতের পর্যবেক্ষণকে বিকৃত করে মিম বানানো হচ্ছে। মুনাফা অর্জনের জন্য সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। আবেদনকারীর অভিযোগ, এর মাধ্যমে বিচারকদের ভাবমূর্তি খুন্ন হচ্ছে।





    akb tv news 

    12.08.2026


    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default