আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিউমার্কেটে অগ্নিকাণ্ড।।মর্মাহত প্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বাংলায় একের পর এক বিপদ। তারাপীঠের পর এবার নিউমার্কেট। দু’দিনের ব্যবধানে ফের বাংলার এক হোটেলে ভয়ংকর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ আবাসিকের। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লিখলেন, ‘স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’ ঘড়ির কাঁটায় মঙ্গলবার রাত পৌনে ২  টা। ঘুমোচ্ছিল তিলোত্তমা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ঘুপচি হোটেলে অঘোরে ঘুমোচ্ছিলেন বহু আবাসিক। তাঁদের মধ্যে কেউ চিকিৎসার জন্য শহরে এসেছেন, কেউ আবার অন্য কোনও কাজে। আচমকা ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে ঘুম ভাঙে সকলের। তারপর আগুনের সঙ্গে এক অসম লড়াই। নিউমার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ৬। এদিন সকালেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, অগ্নিমিত্রা পাল, তাপস রায়-সহ অন্যান্যরা। ইতিমধ্যেই তদন্তে গঠন করা হয়েছে সিট। বুধবার দুপুরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

     




    akb tv news 

    19.08.2026


    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default