আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কলকাতা হাইকোর্টে পিছুল অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কলকাতা হাই কোর্টে পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলা।বুধবার মামলার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে গেল। বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণা রাও। সেই দিনই মামলাটি শুনবে উচ্চ আদালত। সুপ্রিম কোর্ট তৃণমূল সাংসদ অভিষেককে চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে। শর্ত সাপেক্ষে সেই অনুমতি মিলেছে। কিন্তু তার আগেই তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সোমবার হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। কী কারণে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি বলেই দাবি অভিষেকের আইনজীবীর। অভিষেকের আইনজীবী জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা প্রয়োগ না করেই ব্যাঙ্ক ফ্রিজ করা হয়েছে। ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করতে হবে। অথচ তা করা হয়নি। তা সত্ত্বেও কীভাবে একাউন্ট ফ্রিজ করা সম্ভব, সে প্রশ্ন  তোলেন মামলাকারী। বিচারপতি জানতে চান অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কিনা। জবাবে অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশমত তাঁর মক্কেল মামলায় সহযোগিতা করছেন। তবে তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই।





    akb tv news 

    19.08.2026


    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default