আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দলের মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগরতলা স্টেট গেস্ট হাউসে মঙ্গলবার দলের মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বৈঠকে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বিধায়কদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, উন্নয়নমূলক কাজ এবং সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। এই  সম্পর্কে প্রদেশ বিজেপি সভাপতি জানান যে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং পরবর্তী নগর পঞ্চায়েত , পুর সভা ও নগর নিগম নির্বাচনকে সামনে রেখে এদিন দলের বিধায়কদের সাথে সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পর্কেও আলোচনা করা হবে। এদিন তিনি জানান তিপ্রা মথা তাদের জোট সঙ্গী। তাদের সাংবিধানিক দাবি ও তিপ্রাসা একর্ড নিয়ে আলোচনা কেন্দ্রীয় স্তরে চলছে। যদিও তিপ্রা মথার তরফে সোমবার জানিয়ে দেওয়া হয়েছিল যে যতদিন তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে না তত দিন আসন্ন ভোট সহ পরবর্তী পর্যায়ে জোটের ব্যাপারে তারা নতুন করে চিন্তা করবে। এই প্রসঙ্গে এদিন অভিষেক দেব রায় জানান যেহেতু তারা সর্ব ভারতীয় দল তাই কেন্দ্রীয় স্তরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে যখন কিছু হবে অবশ্যই তা জানানো হবে বলে এদিন জানান তিনি। রাজনৈতিক মহলের মতে তিপ্রা মথার সাথে জোট সঙ্গী হয়েও যেহেতু সদ্য হয়ে যাওয়া এ ডি সি নির্বাচনে বিজেপি একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কোন আশানুরুপ ফলাফল করতে পারে নি। তাই সে দিকে অবশ্যই নজর রেখে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে এবং আসন্ন পরবর্তী নির্বাচন গুলিতে কি পদক্ষেপ গ্রহণ করবে সে দিকেই মুল ফোকাস করা হচ্ছে। কারন একেবারে পরিষ্কার। মথার দাবি না মানলে কিংবা তাদেরকে কোন ভাবে রাজি না করাতে পারলে জোট বদ্ধ হয়ে লড়াই যে করা যাবে না তা এখন পর্যন্ত মথার কথাবার্তায় পরিষ্কার। আর বিজেপি একক ভাবে লড়াই করলে কি ফল হতে পারে তা এ ডি সি নির্বাচনের এসিড টেস্টে পরিষ্কার হয়ে গেছে। এই পরিস্থিতিতে এদিনের দলের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ তা কি আর বলার অপেক্ষা রাখে।  

     

     





    akb tv news 

    18.08.2026

    3/related/default