আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আদালতে ক্রমশ জমছে মামলার পাহাড়। এক্ষেত্রে বিচারের অপেক্ষায় দিন গুনছেন বিচারপ্রার্থীরা। এই পরিস্থিতিতে আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্টে। গত ১২ই মে  সুপ্রিম কোর্টে কলেজিয়াম বিচারপতির পদের জন্য কলকাতা হাই কোর্টের জন্য নয় আইনজীবীর নাম সুপারিশ করে। তা পাঠানো হয় তা কেন্দ্রীয় সরকারের কাছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন আট বিচারপতি শপথ নেবেন।বিচারপতি হিসাবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। কলকাতা হাই কোর্টে ৭২ জন বিচারপতির থাকার কথা রয়েছে। নয়া আটজন বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি কলকাতা হাই কোর্টে। এহেন সিদ্ধান্ত কিছুটা হলেও হাই কোর্টে বিচারপতির শূন্যপদের সংখ্যা কমবে বলেই আশাবাদী আইনজীবীদের একাংশ।  প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের বিচারপতি নিয়োগের জন্য দীর্ঘসময় ধরেই আলোচনা চলছিল। এমনকী এই বিষয়ে একাধিকবার আবেদনও জানানো হয়। বিশেষ করে গত কয়েকবছরে হাই কোর্টের উপর মামলার চাপও বেড়েছে অনেকটাই।





    akb tv news 

    06.08.2026

    3/related/default