আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে থার্মোমিটার নেই।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সরকারি হাসপাতালে চিকিৎসার বেহাল অবস্থা। হাসপাতালে থার্মোমিটার পর্যন্ত নেই। তাই গভীর রাতে দোকান থেকে থার্মোমিটার কিনে আনলেন রোগীর পরিবার। এই ঘটনা কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে। ন্যূনতম স্বাস্থ্য পরিষেবার অভাব রয়েছে হাসপাতালে। এনিয়ে নতুন করে  প্রশ্ন উঠছে। অভিযোগ, চন্ডীপুর বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা শুক্লবৈদ্য তাঁর ১১ মাসের জ্বরাক্রান্ত নাতিকে হাসপাতালে ভর্তি করানোর পর জানতে পারেন, হাসপাতালে থার্মোমিটার নেই। ফলে বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদেরই বাইরে থেকে থার্মোমিটার  কিনে আনতে হয়।সেই থার্মোমিটার দিয়েই শিশুটির জ্বর মাপা হয়।ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারের দাবি, একটি সরকারি হাসপাতালে যদি সাধারণ থার্মোমিটারও না থাকে, তবে সাধারণ মানুষ চিকিৎসা পাবে কোথায়? স্থানীয়দের দাবি, ঘটনার তদন্ত করে হাসপাতালগুলিতে ন্যূনতম চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর দ্রুত ব্যবস্থা নিক।

     






    akb tv news 

    06.08.2026


    3/related/default