আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    অবশেষে তিনি পেলেন স্বস্তি। বাংলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ল আরও। সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর মাস পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হল অভিষেককে। সিআইডি-র তদন্তে যে অভিষেককে ‘দোষী’ বলে উল্লেখ করা হয়েছে, সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। তবে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিচারপতি।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই এই বিতর্ক সামনে আসে। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের বৈঠকে অনুপস্থিত থাকা সত্ত্বেও বেশ কয়েকজন বিধায়কের সই করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশনে ওই সই করা হয়েছিল। সেই সই জাল সম্বলিত রেজোলিউশন বিধানসভায় পাঠানো হয় বলেই অভিযোগ, যে রেজোলিউশনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি।সই জাল করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দোষী, সিআইডি-র এই তথ্যে প্রাথমিকভাবে সন্তুষ্ট নয় আদালত। আদালতের পর্যবেক্ষণ, ‘মিটিংয়ে অংশ নেওয়া মানেই জাল নথি করিয়েছেন বলা যায় না।’ সিআইডিকে বিচারপতি বলেন, “কেউ হাত বেঁধে দেয়নি তদন্ত করুন, সমস্যা নেই।” 

     

     

     

     

    akb tv news 

    17.08.2026

     

     ছবি-নেট থেকে সংগৃহীত। 

     


    3/related/default