আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি করে পালানোর পথে ঘুমিয়ে পড়ল চোর।। হাতেনাতে আটক।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    গভীর রাতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল এক চোর।গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে চম্পট দেওয়ার পথে সেখানেই ঘুমিয়ে পরায় হাতেনাতে ধরা পড়ল এক চোর।এই ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ী পচারমারঘাট এলাকায়।জানা গেছে, রবিবার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে এক চোর। কিন্তু সিলিন্ডারটি নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরেই ঘটে বিপত্তি। রাত সাড়ে তিনটা নাগাদ বাড়ির মালিক স্বপন ঘোষ ঘুম থেকে উঠে দেখেন তার রান্নাঘরের সিলিন্ডার গায়েব। খোঁজাখুঁজি করতেই তিনি দেখেন, ঘর থেকে কিছুটা দূরে গ্যাস  সিলিন্ডারটি পাশেই রেখে এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন! ঘটনা দেখে বাড়ির মালিক চিৎকার শুরু করলে  আশপাশের এলাকার লোকজন ছুটে আসেন। সবাই মিলে ঘুমন্ত চোরকে ধরে ফেলে। পরে খবর দেওয়া হয় মেলাঘর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্তে জানা গেছে, ধৃত চোরের নাম ইমান হোসেন, তার বাড়িও তেলকাজলা এলাকায়। স্থানীয়দের দাবি, ইমান একজন পেশাদার অপরাধী। এর আগেও সে এলাকায় একাধিক গরু চুরি সহ ছোট-বড় নানা অপরাধমূলক কাজ ঘটিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয়দের ধারণা, ইমান মারাত্মকভাবে ইয়াবা ও ব্রাউন সুগারের নেশায় আসক্ত।







    akb tv news 

    17.08.2026


    3/related/default