আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চিকিৎসকের চুরি যাওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার।। আটক এক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    জিবি হাসপাতালের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিন অফিস থেকে এক চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় একজনকে আটক করেছে এনসিসি থানার পুলিশ।গত ১৭ই আগস্ট এই চুরির ঘটনাটি ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে এনসিসি থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ।তদন্তে নেমে পুলিশ কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার এব্যাপারে এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়।চুরির ঘটনায় ধৃত ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসতে পারে এমনটাই অভিমত পুলিশের।     





    akb tv news 

    19.08.2026


    3/related/default