আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নরেন্দ্র মোদীকে ভগবান রূপে আসনে বসিয়ে পুজা করা হচ্ছে।। সুদীপ রায় বর্মণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    কংগ্রেস লিগ্যাল ডিপার্টমেন্টকে শক্তিশালী করে কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার  রাজধানীর কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন বিধায়ক ও গোপাল রায় সহ অন্যান্য আইনজীবীরা। আয়োজিত বৈঠকের পৌরহিত্য করেন লিগ্যাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান হরেকৃষ্ণ ভৌমিক। বৈঠকে সুদীপ রায় বর্মণ কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন,  সম্প্রতি দিল্লি প্রেস ক্লাব বা কোন একটি প্রেস ক্লাবে নরেন্দ্র মোদীকে রাম বানিয়ে পূজা অর্চনা করা  হচ্ছে। আপনারা মনে হয় সামাজিক মাধ্যমে দেখেছেন। এর থেকে বোঝা যায় যে অন্ধ ভক্ত কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীকে ভগবান রূপে আসনে বসিয়ে পুজা করা হচ্ছে। দেশের ইতিহাসকে নষ্ট করার চেষ্টা করছে তারা। তারা পুনরায় ইতিহাস লেখার চেষ্টা করছে বলে তিনি জানান। এদিন সারা রাজ্য থেকে প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। 







     




    akb tv news 

    22.08.2026


    3/related/default