নিজস্ব প্রতিনিধিঃ
বহু তৎপরতার পর অবশেষে সোমবার দুপুরে নদী থেকে উদ্ধার হল আট বছরের এক শিশুর
নিথর দেহ।জানা গেছে, রবিবার দুপুরে নবীনগর মুক্তর হোসেন পাড়া এলাকায় বড় ভাইয়ের
সাথে নদীর জলে খেলতে গিয়ে জলে তলিয়ে যায় আট বছরের আজমীর হোসেন। পরবর্তী সময়ে ঘটনার
খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তর এবং NDRF কর্মীরা। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর সোমবার দুপুরে আজমীর হোসেনের প্রানহীন
দেহ নদীর থেকে উদ্ধার করা হয়।এদিকে, ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক
সুশান্ত দেব।তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি পরিবারটির পাশে থাকার কথা
আশ্বস্থ করেন।
akb tv news
24.08.2026.

