নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৯শে আগস্ট অভয়নগর ফাঁড়িতে একটি অভিযোগ আসে যে, এদিন সন্ধ্যায় বুদ্ধমন্দিরস্থিত
শান্তিগামী সংঘের পেছনের রাস্তায় দু’জন ছাত্রী
আসছিল। তাদের দেখে একটি অটো থামিয়ে একজন লোক বের হয় এবং এক ছাত্রীর সোনার চেইন ছিনতাই
করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে এনসিসি থানার ওসি ও অভয়নগর ফাঁড়ির ওসি মিলে তদন্তক্রমে
সিসি ক্যামেরা দেখে অটোর নম্বরটি সনাক্ত করে। সেই মোতাবেক একজন সহ অটোটি আটক করা হয়।
আটকৃত ব্যক্তির বাড়ি ভিটারবন এলাকায়, সে স্বীকার করেন এই ঘটনার সঙ্গে তারা জড়িত ছিল।
আরো ২ জন ছিল যারা বর্তমানে পালাতক রয়েছে। তাদেরকেও আটক করা হবে বলে জানায় পুলিশ।
পুলিশ এধরনের চুরির ঘটনায় সাফল্য পাচ্ছে বলেও
জানান পুলিশ আধিকারিক। তিনি বলেন, গত বেশ কিছুদিন ধরে প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে
যারা বর্তমানে সংশোধনাগারে রয়েছে।
akb tv news
31.08.2026.

