আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্কুল সার্ভিস কমিশনের আর্জি মান্যতা পেল শীর্ষ আদালতে।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ  

    নয়া পদক্ষেপ বলা যায়। এবার দেশের শীর্ষ আদালতে মান্যতা পেল স্কুল সার্ভিস কমিশনের আর্জি। এসএসসি -র দাবি মেনেই ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল। ৩১শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ দিল, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭-এর ৩১শে মে পর্যন্ত করা হচ্ছে।আগামী বছরের ৩১শে মে  পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।স্কুল সার্ভিস কমিশনের তরফে ৮ মাসের জন্য সময়-সীমা বাড়ানোর আবেদন করা হয়েছিল। ৮ মাসের সময় সীমার মধ্যে  নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছে এসএসসি। ইতিমধ্যেই কয়েকজনকে সুপারিশপত্রও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এরপর আর সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।






    akb tv news 

    31.08.2026.




    ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default