আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমি রাজনীতি ছাড়িনি।।বিজেপিতে ছিলাম, আগামী দিনেও বিজেপিতেই আছি।।শিক্ষকতা আমার পেশা।। রেবতি ত্রিপুরা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সোমবার রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করলেন প্রাক্তন সাংসদ তথা শিক্ষক রেবতী ত্রিপুরা। এদিন ছাত্রছাত্রীদের পাঠদান করতে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। তিনি বলেন, আমি “রাজনীতি ছাড়িনি।  বিজেপিতে ছিলাম, আগামী দিনেও বিজেপিতেই আছি।”শিক্ষকতা তাঁর পেশা এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিতরণ করা তাঁর দায়িত্ব। পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিজেপির একজন কর্মী হিসেবেই ভবিষ্যতেও কাজ করে যাবেন বলে জানান। সম্প্রতি তাঁকে ঘিরে বিভিন্ন মহলে রাজনৈতিক জল্পনা তৈরি হওয়ায় এদিন সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপির আদর্শে আস্থা রেখেই তিনি আগামী দিনেও কাজ করবেন। রেবতী ত্রিপুরার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তাঁর বিজেপিতে থাকার ঘোষণা দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তাঁর উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মধ্যেও এক বাড়তি উৎসাহের সৃষ্টি করেছে।








    akb tv news 

    03.08.2026

    3/related/default