আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্গাবাড়ি সহ বিভিন্ন জায়গায় ঘটা করে মনসা পূজা অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে অন্যান্য পূজার পাশাপাশি মঙ্গলবার ঘটা করে অনুষ্ঠিত হয় সর্পদেবী মা মনসার পূজা। দুর্গাবাড়ির পাশাপাশি এদিন বিভিন্ন বাড়ি ঘরেও ধর্মীয় রীতি-নীতি মেনে মনসা দেবীর আরাধনা করা হয়।সাধারণত শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে মনসা পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মনসা দেবী শিবের কন্যা এবং সর্পদেবী হিসেবে পূজিত। সাপের ভয় ও সর্পদংশন থেকে রক্ষা এবং পরিবারের মঙ্গল কামনায় ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন।মনসা পূজা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দুর্গা বাড়িতে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ভক্তরা পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। মনসা মায়ের আশীর্বাদ লাভের আশায় বহু মানুষ দুর্গাবাড়িতে এসে পুজো দেন।মনসা পূজাকে কেন্দ্র করে এদিন দুর্গাবাড়ি চত্বরে ছিল উৎসবের আবহ। ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই মন্দির প্রাঙ্গণ।

     






    akb tv news 

    18.08.2026 


    3/related/default