আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে বিদ্যুতের প্রায় ১০ লক্ষ গ্রাহক আছেন।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    ULA মডেলের অধীন রুফটপ সোলার প্রকল্পের জন্য সুবিধাভোগী তালিকা নির্বাচন নিয়ে সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও  ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটর এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ বলেন, আমাদের সরকারের নীতি হল সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন। যতক্ষণ না পর্যন্ত ওই অন্তিম উন্নয়ন না হয়। আমাদের আন্দোলন চলবে। এই জন্যই আমাদের সরকারের স্লোগান সবকা সাথ-সবকা বিকাশ। রাজ্যে বিদ্যুতের প্রায় ১০ লক্ষ গ্রাহক আছেন।এর থেকে একটু বেশিও হতে পারে। আমাদের সরকার আসার আগে এই গ্রাহকের সঙ্খ্যা ছিল সাত লক্ষ থেকে একটু বেশি। এখন ১০ লক্ষ ৬৮ হাজারের মত আছে। এরমধ্যে চার লক্ষ্যের উপরে আছে যারা ৫০ ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করে বলে তিনি জানান।  

     





    akb tv news 

    17.08.2026

    3/related/default