নিজস্ব প্রতিনিধিঃ
এই সরকার হল সমস্যা সমাধানের সরকার। আর আগের সরকার ছিল সমস্যা
সৃষ্টির সরকার। আর কাজ করলে কিছু না কিছু সমস্যা হতেই পারে। কিন্তু এগুলো মানুষকে
কনফিডেন্সে রেখেই করতে হবে। এরকম না যে ইচ্ছাকৃত। অনেক জিনিস আছে যে গুলো
অনিচ্ছাকৃত। তারপরও মনে হল যে জিনিস গুলো নিয়ে আলোচনা করা দরকার। রবিবার সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান,
অনেক কাজ এমন আছে যে ইচ্ছা করলেই করে দিতে পারি। আবার কিছু কাজ এমন আছে যে কারোর
উপর ডিপেন্ড থাকতে হয়। এসব সার্বিক বিষয় বলে তিনি জানান।
akb tv news
09.08.2026

