আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গরম গরম মুইয়া পকোড়ি এর স্বাদ অতুলনীয় ।। সপ্তর্ষি লস্কর ।। আগরতলা ।। আরশিকথা মুন্সিয়ানা কিচেন

    আরশি কথা

    মুইয়া পকোড়ি


    কথা দিচ্ছি এই মুচমুচে পকোড়া শুধু বড়দের চায়ের আড্ডায় সাড়া ফেলবে না বরং আপনার বাড়ির ছোট্ট সদস্য টিও একটা খেয়ে বলবেই -- ইয়ে দিল মাঙ্গে মোর !!


     উপকরণঃ 

    বাঁশ কোড়ল/মুইয়া কুচি 

    কাঁচা লঙ্কা কুচি 

    আদা কুচি 

    হলুদ গুঁড়ো

    গোল মরিচ গুঁড়ো 

    ভাজা মশলা গুঁড়ো 

    পোস্তদানা 

    বেসন 

    হিং

    নুন

    সরষে তেল


     প্রনালীঃ 

    বাঁশ কোড়ল/মুইয়া কুচি কুচি করে কেটে ধুয়ে ভালোভাবে সামান্য একটু নুন ও তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

    এবারে সেদ্ধ করা বাঁশ কোড়ল/মুইয়া  জল ঝরিয়ে তুলে নেব।

    এখন একে একে হলুদ গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, হিং,নুন, পোস্তদানা এবং বেসন ছড়িয়ে বাঁশ কোড়ল গুলো ভালো করে মেখে নেব।

    কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব।

    এবারে মাখা বাঁশ কোড়ল থেকে ছোট ছোট পছন্দ সই আকারে পকোড়া তেলে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব।

    গরম গরম পকোড়া পুদিনা চাটনি / সস্ আর সাথে গরমা গরম চা বা কফি ---- উফ্ফ্ফ্ফ্ফ্ আর কি চাই।

    # #বাঁশ কোড়লকে ককবরক ভাষায় বলা হয় মুইয়া (Muya)

     

     পুষ্টিগুণ ও উপকারিতাঃ 

    বাঁশ কোড়ল/মুইয়া একটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, প্রোটিন এবং পটাশিয়াম ফলে এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে যেমনি সহায়ক তেমনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও সহায়ক। এছাড়া কম ক্যালোরি যুক্ত হওয়ায় ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে ও উপকারী।


    সপ্তর্ষি লস্কর

    আগরতলা


    মুন্সিয়ানা কিচেন

    ৯ই আগস্ট ২০২৬

     

    3/related/default