আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    "আমাকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে''।।কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    "আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।" সোমবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। "আমি যদি অসত্য কথা বলে থাকি তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে রাজি। আমি আমার বিধায়ক পদ বাজি রাখছি বলে তিনি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কেউ যদি আত্মহত্যা করে থাকে তাহলে তার  পিছনে কোন কারন থাকবে। প্রয়াত রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে একটি সুসাইড নোট  ছিল। এটা স্পষ্ট। তো আজ আমি এব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলাম সুসাইড নোট টেবিলে ছিল। টেবিল থেকে কেউ না কেউ সরিয়ে নিয়েছে। এমন কি লেখা ছিল যে আপনারা যদি প্রকাশ করতেন তাহলে কি অসুবিধা হত। আর সুসাইড নোটে যদি পারিবারিক কোন ব্যাপার থাকে তাহলে সেটা হাপিজ করার কি ব্যাপার ছিল। তাহলে প্রশ্ন হল একজন রাজ্য পুলিশের মৃত্যু নিয়ে যদি নোংরা খেলা হয় তাহলে আম জনতার কি হবে। আর তাতেই স্পষ্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী পুরো ঘটনাটি জানে বলে তিনি জানান।






    akb tv news 

    31.08.2026.


    3/related/default