আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্লাবনের আশঙ্কা, সতর্কতা একাধিক উত্তর প্রদেশের জেলায়।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    অতি সম্প্রতি নেপালে প্রলয়ের পর সতর্কতা জারি হয়েছিল উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে। এর নেপথ্যে রয়েছে নারায়ণী ও গণ্ডক নদীর জলস্তর বৃদ্ধি। আশঙ্কা বাড়াচ্ছে বিপর্যস্ত নেপালের একটানা বৃষ্টিপাত। হড়পা বানের পড়েও যা জারি রয়েছে। নেপালের ত্রিশূলী নদীর জল এই নারায়ণী ও গণ্ডক নদী হয়েই নিম্ন অববাহিকায় থাকা উত্তরপ্রদেশের দিকে নেমে আসে। এই মুহূর্তে দুই নদীতেই হু হু করে জলস্তর বাড়ছে। এই অবস্থায় উদ্বিগ্ন যোগী রাজ্যের প্রশাসন।নদীতে অতিরিক্ত জলের চাপের কারণে গত শনিবার সন্ধ্যায় ৯৯,৮০০ কিউসেক জল ছাড়া হয় বাল্মিকীনগর গণ্ডক বাঁধ থেকে। রবিবার সকাল ১০ টায় ছাড়া হয়েছে ১,২৫,০০০ কিউসেক জল। এই মুহূর্তে অতিরিক্ত জলরাশি নিয়ে মহারাজগঞ্জ জেলার নিচলৌলে নারায়ণী-গণ্ডক ভয়াল গতিতে বয়ে চলেছে। নদীর রূপ দেখে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, যে কোনও সময়  নদীবাঁধ ভেঙে যেতে পারে। তেমনটা ঘটলে ভুক্তভোগী হবেন পাথালহাওয়া এবং তেলফল অঞ্চলের মানুষ। জানা গিয়েছে, নদী সংযোগকারী রোহুয়া নালাও উপচে পড়েছে। এর ফলে আশপাশের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকারী দলকে তৈরি থাকতে বলা হয়েছে। যে কোনও সময় ডাক পড়তে পারে। 






    akb tv news 

    31.08.2026.



    ছবি-নেট থেকে সংগৃহিত। 

     


    3/related/default