নিজস্ব প্রতিনিধিঃ
ডি এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এদিন তিনি বলেন রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে কেন্দ্রের সাথে রাজ্যের ব্যবধানে কমানো যায়। এদিন তিনি বলেন আগাম বলে কখনো ডি এ দেওয়া হয় নি। রাজ্যের অর্থনৈতিক অবস্থার সাথে সাযুজ্য রেখে যখন যেমন পারা যায় ডি এ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানান রাজ্য সরকারের লক্ষ্য ছিল কেন্দ্রের সাথে রাজ্যের ডি এ এর ফারাক কমিয়ে দেওয়া। কিন্তু যখনই রাজ্য সরকার ডি এ প্রদান করে এই সময়ই কেন্দ্র সরকার ডি এ দেবার ফলে ফারাক আবার বেরে যায়। এদিন তিনি বলেন খুব সম্ভব ১৯ শতাংশ ডি এ ফারাক এখন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা দেবার চিন্তা ভাবনা করছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে সরকার। এদিন অবশ্য মন্ত্রী জানান সাড়া দেশে পূর্বে প্রদান করা বাৎসরিক রেভেনিউ গ্যাপ ফান্ড তুলে দেওয়া হয়েছে। যেখানে এ থেকে আগে রাজ্য সরকারকে বাৎসরিক চার হাজার কোটি টাকা দেওয়া হত। তিনি বলেন ডি এ প্রদান করতে প্রচুর অর্থও প্রয়োজন। ১৬ ফিনান্স কমিশন উপদেশ দিয়েছে প্রত্যেক রাজ্য নিজেরা যাতে তাদের রোজগার বৃদ্ধি করে। তিনি এদিন সাফ জানান রাজ্য সরকারের ইচ্ছা আছে। কর্মচারীদের কম দিয়ে সরকার ভাল চলে না। কিন্তু এর জন্য সরকারকে আয় বাড়াতে হবে। রাজ্য সরকার তার এই প্রায় ৯ বছরের রাজত্বে জনগণের কাছ থেকে কর বৃদ্ধি করে নি। কি ভাবে আয় বারানো যায় এ নিয়ে আলোচনা চলছে বলে এদিন তিনি জানান। রাজ্যের আর্থিক ব্যবস্থা সম্পর্কে কেন্দ্রের কাছে সব কিছু তুলে ধরা হয়েছে। এ নিয়ে আলোচনা করা হচ্ছে। সব কিছু দিক বিবেচনা করে তবেই এ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।
akb tv news
17.08.2026

