আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে হেপাটাইটিস,মাদকাসক্তি ও বাল্য বিবাহ নিয়ে সচেতনতামূলক কর্মসূচিঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে রোটার‍্যাক্ট ক্লাব অফ আগরতলা এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। মূলত হেপাটাইটিস, মাদকাসক্তি ও বাল্য  বিবাহ নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে  ছিলেন ওয়েস্ট জোন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা চেয়ারম্যান ডাঃ মনিরুল ইসলাম।   তিনি ছাত্র-ছাত্রীদের ভাইরাল হেপাটাইটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

    হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ওয়েস্ট জোনাল সেক্রেটারি Rtn. কিশলয় ঘোষ ভাইরাল হেপাটাইটিস ও মাদকাসক্তি বিরোধী কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। রোটার‍্যাক্ট ক্লাব অফ আগরতলার রটার‍্যাক্টর সৈকত রায় একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে মাদকের কুপ্রভাব সম্পর্কে আলোচনা করেন।  হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার বিশালগড় শাখার সম্পাদক অসিম ঘোষ বাল্য বিবাহের কুফল নিয়ে বক্তব্য রাখেন।

    সমগ্র অনুষ্ঠানটি শিক্ষক-ছাত্র ও উপস্থিত সকলের দ্বারা ভূয়সী প্রশংসিত হয়। আয়োজকরা জানান, আগামীতেও এই ধরনের স্বাস্থ্য সচেতনতা ও সমাজ সচেতনতামূলক  কর্মসূচি বিদ্যালয়গুলিতে অব্যাহত থাকবে ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৫ই আগস্ট ২০২৬
     

    3/related/default