আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কভার ড্রেন এর পরও জল জমছে শহরে, খতিয়ে দেখলেন মেয়রঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    কভার ড্রেন হলো। অথচ শহরবাসী জলযন্ত্রনা  থেকে মুক্তি পাচ্ছেন না। এর জন্যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে। এমনকি সাধারণ মানুষ পুর নিগমের মেয়রের উপর দোষ  চাপাচ্ছেন। শেষ পর্যন্ত মেয়র দীপক মজুমদার সরেজমিনে পরিদর্শনে বের হলেন, কোথায় জল জমছে, কোথায় সমস্যা তা খতিয়ে দেখতে। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।


    শুক্রবার শহরের আই জি এম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, জয়নগর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। কোথায় কোথায় জল জমেছে, কেন জল জমেছে, কি সমস্যা  তা খতিয়ে দেখেন।জয়নগর এলাকায় কিছু কিছু ড্রেইনের কাজ বাকি আছে এই গুলো খুব তারাতারি শেষ হয়ে  যাবে বলে জানান তিনি।

    কভার ড্রেন নির্মাণের কাজের শুরু থেকেই  সংবাদ মাধ্যমে অবৈজ্ঞানিক ভাবে কাজের বিষয়ে তুলে ধরা হচ্ছে। রাস্তার সঙ্গে ড্রেন এর লেভেল ঠিক নেই। ড্রেন এর গভীরতা কম। এই সমস্ত না না কারণে আগের মতোই শহর সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে বলে অভিযোগ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৭ই আগস্ট ২০২৬
     

    3/related/default