নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার কাঠালিয়া পঞ্চায়েত এলাকার ননী দত্তের বাড়ি থেকে বড় মাপের একটি মনোক্লেট কোবরা উদ্ধার করে animal aid alliance welfare society। সিপাহীজলা জেলার কাঠালিয়াস্থিত দুই সাপ উদ্ধারকারী অসীম মজুমদার এবং লকাই দে দুজনে মিলে সাপটিকে উদ্ধার করে।ওদের উদ্ধারকৃত এই যাবত কালের মধ্যে সবচাইতে বড় মাপের মনোক্ল্যাড কোবরা ছিল এটি তীব্র বিষধর। প্রকৃতির পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই দুই সাপ উদ্ধারকারী নিঃস্বার্থভাবে এখন পর্যন্ত প্রায় ৩০০ টি সাপ উদ্ধার করে মানুষের বাড়ি ঘর থেকে গভীর অরণ্যে অবমুক্ত করে দিয়ে আসেন। এই বড় মাপের কোবরাটিকে অবমুক্ত করতে সহায়তা করেছেন যাত্রাপুর পি এস এর ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভুমিক এবং সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ। তাদের নিজস্ব গাড়ি করে এই দুই সাপ উদ্ধারকারী এবং সাপ টিকে সহ তৃষ্ণা অভয়ারণ্য নিয়ে অবমুক্ত করে দিয়ে আসে।এই সাপটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসাহ জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
akb tv news
15.08.2026

