আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক মুঠো মাটি ।। কবিতা ।। আরণ্যক বসু ।। আরশিকথা অতিথি কলাম

    আরশি কথা

    এক মুঠো মাটি


    বুকের যেখানে থাকে হৃদয়ের ভাষা,

    না-বলা কথারা সব যেন তুলি আঁকা;

    সেখানে রয়েছো তুমি প্রচ্ছন্ন স্বদেশ! 

    গাঢ় অভিমানে শুধু চুপ করে থাকা।


    ও আমার জন্মভূমি, এক মুঠো মাটি, 

    ও আমার ছয় ঋতু, নিভৃত বিস্ময়! 

    ভালোবেসে কাছে ডাকা মায়ের উঠোন, 

    আশৈশব দেখা স্বপ্ন সত্যি যেন হয়! 


    আমার স্বদেশ ডাকে সেখানেই থাকি,

     যেন এক ছোট্ট নদী দূরে, বহুদূরে...

    দোতারা,একতারা,মগ্ন রুদ্রবীণা বাজে, 

    কীর্তনে,আজানে, চেনা বাঁশিটির সুরে।


    কোথাও যাবো না, আছি বটের ছায়াতে, 

    পতাকা,সঙ্গীতে, মুঠো মাটি মাখা হাতে।


     আরণ্যক বসু 


    আরশিকথা অতিথি কলাম


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৫ই আগস্ট ২০২৬

     

    3/related/default