আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরায় ফিরলেন সোনার মেয়ে অস্মিতা দে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সম্প্রতি কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মত স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরা রাজ্যের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন রাজ্যের কৃতী কন্যা অস্মিতা দে। ঐতিহাসিক সাফল্যের পর বুধবার ত্রিপুরায় ফিরলেন সোনার মেয়ে অস্মিতা। আগরতলা বিমান বন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় নিজে বিমান বন্দরে উপস্থিত থেকে অস্মিতাকে স্বাগত জানান এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। অস্মিতার এই সাফল্যে বিমান বন্দর চত্বরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে অস্মিতা শুধু দেশের ক্রীড়াক্ষেত্রেই নতুন ইতিহাস তৈরি করেননি, ত্রিপুরার ক্রীড়াঙ্গনের গৌরবও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।

     




    akb tv news 

    12.08.2026


    • নবীনতর

      ত্রিপুরায় ফিরলেন সোনার মেয়ে অস্মিতা দে।।AKB TV News

    3/related/default