নিজস্ব প্রতিনিধিঃ
অতি সম্প্রতি রাজধানীর এমবিবি কলেজ চত্বর থেকে এক কলেজ ছাত্রী তথা এক তরুনী
গৃহবধূকে গাড়িতে করে তুলে নিয়ে গণধর্ষন করার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে বুধবার সিপিআইএমের
ছাত্র, যুব, নারী সংগঠন পূর্ব মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা দাবি তুলে
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন সহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে
সক্রিয় নয়। গত সোমবার ঘটনা ঘটে যাওয়ার পর তরুণী গৃহবধূ থানায় মামলা করার পরও আজ
পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার নয় কেন প্রশ্ন তুলে তারা? সিপিআইএমের ছাত্র, যুব, নারী
সংগঠন অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।ফের রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা
নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন।
akb tv news
12.08.2026

