আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কর্নাটক সফরের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রীll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কর্নাটক সফরের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার হুবলিতে নির্ধারিত একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। রবিবার হুবলিতে একটি কলেজের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করার কথা ছিল অমিত শাহের। একটি হাসপাতালের উদ্বোধনের কথা ছিল। সেখান থেকে যাওয়ার কথা ছিল বেলগাভিতেও। কিন্তু কোনওটাই তিনি করতে পারেননি।শনিবার সন্ধ্যার দিকে জানা যায় অমিত শাহ অসুস্থ। পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে অমিত শাহ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর বমি হয়েছিল এবং কিছুটা দুর্বলতা অনুভব করছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান জোশী। চিকিৎসকদের পরামর্শে অমিত শাহ এদিন হোটেলেই ছিলেন। তাঁর বার্তা অনুষ্ঠানে অতিথিদের সামনে তুলে ধরা হয়। এদিন রাতেই দিল্লি ফিরে যান তিনি।






    akb tv news 

    20.09.2026.


    ছবি - নেট থেকে সংগৃহীত l 

    3/related/default