নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার টহলদারির মাধ্যমে ১৮ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করেছে পূর্ব
থানার পুলিশ। ঘটনাটি ঘটে কলেজটিলা লেইক পাড়। এবিষয়ে বিস্তারিত জানালেন পূর্ব থানার
ওসি কৃষ্ণধন সরকার। তিনি বলেন, কলেজটিলা ফাঁড়ির
পুলিশ কলেজটিলা এলাকায় বাইক ও গাড়ির কাগজপত্র চেকিং এর সময় ব্যাগ নিয়ে দু’জনকে
যুগেন্দ্রনগর রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার পথে তাদেরকে দাঁড়াতে বললে তারা পালিয়ে
যেতে চায়। এরপর পুলিশ তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে
জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করা হবে বলে জানান ওসি কৃষ্ণধন দাস।
Akb tv news
21.09.2026.

.jpeg)